চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হল। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের টাকা নয়ছয় আর বেআইনি কাজের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অনুরাগ ও অন্য কয়েকজন পরিচালককে অন্যায়ভাবে বাড়তি টাকা কর্পোরেশন থেকে পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই।
সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার তরফে এনএফডিসির ডিরেক্টরকে চিঠিতে জানানো হয়েছে, কর্পোরেশনের কিছু অফিসার, সান টিভি, ইউএফও মুভিজ, অনুরাগ কাশ্যপ ফিল্মসের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সিবিআই কর্পোরেশনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে।
গত ফেব্রুয়ারিতে সান টিভিকে বাড়তি সাহায্য করার অভিযোগে কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর নীনা লাথ গুপ্তাকে বরথাস্ত করা হয়েছিল। তখন মন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি। পরে আদালতের রায়ে ফিরে আসেন নীনা। মে মাসে তাঁকে ফের সরিয়ে দেওয়া হয়। স্মৃতির জায়গায় রাজ্যবর্ধন সিং রাঠোর মন্ত্রী হওয়ার পর নীনার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

Be the first to comment