বিমল পান মশলাকে হারিয়ে দিল বিজেপি। তবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় নয়। বিজ্ঞাপনের দিক থেকে। পাঁচ রাজ্যে ভোটের বাদ্যে কাঠি পড়ার পর থেকেই বিজ্ঞাপনী প্রচারের শীর্ষ উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সেই তালিকায় ধারে কাছেও নেই কংগ্রেস। ১০ নম্বরে রয়েছে কংগ্রেস। বিজেপির পরেই তালিকার শীর্ষে রয়েছে নেটফ্লিক্স ও ট্রিভাগো।
মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলঙ্গানা, মিজোরামে কিছুদিন আগেও বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল বিজেপি। এক নম্বরে ছিল বিমল পান মশালা। ১৬ নভেম্বরের পর থেকেই একে উঠে আসে সর্বভারতীয় জনতা পার্টি। সুযোগ বুঝে বিজ্ঞাপনের চড়া দড় হাঁকছে টিভি কোম্পানিগুলিও। ওয়াকিবহাল মহলের মতে, যেহেতু এবারের বিধানসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির কাছে অ্যাসিড টেস্টের মতো। তাই সবদলই সমগ্র শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আর টিভির মাধ্যমে সবচেয়ে তাড়াতাড়ি ভোটারদের কাছে পৌঁছান সবচেয়ে সহজ। তাই যেসব দলের আর্থিক সক্ষমতা ভালো, তারাই বেশি টিভি প্রচারে নামছে।

Be the first to comment