এলাকার উন্নয়ন না হলে, এই চপ্পল দিয়েই মারবেন; ভোটদাতাদের বললেন তেলেঙ্গানার প্রার্থী

Spread the love

ভোটের প্রচারে বেড়িয়ে ভোটাদাতাদের চপ্পল বিলি। সেই সঙ্গে আবেদন, এলাকার উন্নয়ন না হলে, এই চপ্পল দিয়েই মারবেন’। সোশাল মিডিয়ায় ভাইরাল তেলঙ্গানার এক নির্দল প্রার্থীর প্রচারের ভিডিও। ৭ ডিসেম্বর তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন। প্রচারে কোমর বেঁধে ঝাঁপিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা। প্রত্যেকেই নিজেদর মতো করে ভোটারদের বোঝাতে আপ্রান চেষ্টা করছেন।

তারমধ্যেই, প্রচারের অভিনবত্বে নজর কাড়লেন নির্দল প্রার্থী আকুলা হনুমন্থ। তেলঙ্গানার জাগতিয়াল জেলার কোরুটালা এলকা থেকে দাঁড়িয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছেন, এলাকার উন্নয়ন করতে না পারলে তিনি স্বচ্ছায় পদত্যাগ করবেন। সেই সঙ্গে একটি করে চপ্পলও আগাম দিয়ে যাচ্ছেন। যাতে তিনি ব্যর্থ হলে সেই চপ্পল দিয়েই তাঁকে জুতোপেটা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*