১৯-এর লোকসভার আগেই কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে পারে, জানালো নির্বাচন কমিশন

Spread the love

পিডিপি ও এনসি মিলে সরকার গড়ার তোড়জোড় শুরু করতেই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালকি। উনিশের লোকসভার আগেই কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে পারে। এমনটাই সম্ভাবনার কথা শোনাল নির্বাচন কমিশন।

মুখ্যনির্বাচনী আধিকারিক ও পি রাওয়াত জানান, জ্ম্মু ও কাশ্মীরের নির্বাচন হবে আগামি বছরের মে মাসের আগেই। কেননা, সু্প্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিধানসভা ভেঙে দিলে ৬ মাসের মধ্যেই নতুন করে নির্বাচন করতে হবে। আর সেই ৬ মাসের মেয়াদ হচ্ছে মে পর্যন্ত। সেই সঙ্গে আরও জানান, লোকসভার আগেই বিধানসভা নির্বাচন হতে পারে। সমস্ত দিক খাতিয়ে দেখা হচ্ছে। তারপরেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*