হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামুয়া খুনের তিনদিন পর উদ্ধার প্রাক্তন শাগরেদের গলাকাটা দেহ। মল্লিক ফটক এলাকার ঘটনা। মৃতের নাম গুড্ডু। বুধবার জিটি রোডে একটি ট্রলি ভ্যানে গুড্ডুর গলা কাটা দেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে, গুড্ডু একসময় রামুয়ার সঙ্গী ছিল। কিন্তু, পরে তাদের সম্পর্কে অবনতি হয়। রামুয়ার গ্যাং ছাড়ে সে।
পুলিশের অনুমান, রামুয়া খুনের পর এলাকায় ঢোকার চেষ্টা করেছিল গুড্ডু। ফলে পুরোনো শত্রুতার জেরে সে খুন হয়েছে বলে পুলিশের ধারনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Be the first to comment