ছবি- রাজীব মুখোপাধ্যায়
বাংলা বিনোদনের জগতে এবার নতুন দিশা দেখাতে চলেছে ‘সান টিভি বাংলা’, মনে প্রাণে বাঙালী। ৩রা ফেব্রুয়ারি থেকে বাংলায় নতুন পথ চলা শুরু করবে দক্ষিন ভারতের এই নতুন বাংলা বিনোদন চ্যানেল।
সোমবার সান গ্রুপের সিএফও এসএল নারায়ণন বলেন, বাংলা টিভির বিনোদন বিভাগে এখন দু’টি চ্যানেল ৮০ শতাংশ বাজার ধরে রেখেছে। বাকি আরও তিনটি চ্যানেলের বাজার ততটা ভালো নয়। এই পরিস্থিতিতে তাঁদের আশা, আগামী এক বছরের মধ্যে তাঁরা ১০ শতাংশ বাজার তৈরি করে নেবেন। আপাতত চ্যানেলটি দৈনিক সাড়ে তিন ঘণ্টার অনুষ্ঠান আনবে। ছ’মাস পর তা আরও আধ ঘণ্টা বাড়বে। তারপর ধীরে ধীরে বাড়ানো হবে অনুষ্ঠানের সংখ্যা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী, সায়ন্তিকা, শ্রাবন্তী, কৌশানী সহ টেলি জগতের বহু কলা কুশলীরা।
দেখুন ছবি-















Be the first to comment