ফের কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, শিয়ালদহের পর এবার বৌবাজার..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা বউবাজারে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ। বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিটে অস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতীর নাম শেখ শাহনওয়াজ ওরফে সমীর। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও ছুরি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

প্রসঙ্গত গতকাল শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ, কলকাতা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস পৌঁছতেই তল্লাশি অভিযান শুরু করেছিল এসটিএফ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম, হাসান শেখ। সে মালদহের কালিয়াচকের বাসিন্দা। তার ব্যাগ থেকে ছ’টি আগ্নেয়াস্ত্র ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*