সুপ্রিম কোর্টের আইন মেনে ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার নম্বর জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার নম্বর। এই সংযুক্তিকরণের পদ্ধতিগত কাজ দ্রুত শুরু হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণের টেকনিক্যাল বিষয়টির জন্য দেশের আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই এবং বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার ভূয়ো ভোটার চিহ্নিত করতে এক বৈঠকে বসে ছিল জাতীয় নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সচিব, এবং আধার সিইও-সহ একাধিক টেকনিক‍্যাল এক্সপার্ট। বৈঠকের পরেই কমিশনের তরফে এউ নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩২৬ নম্বর ধারা, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪), ২৩(৫) এবং ২৩(৬) ধারা এবং এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে আধার এবং ভোটার কার্ডের সংযুক্তি করা হবে। এর জন্য নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরা ইউআইডিএআই-এর প্রতিনিধিদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*