রোজদিন ডেস্ক : তৃতীয় শ্রেণি থেকে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটেশনাল থিঙ্কিং বিষয় দুটি পাঠক্রমে যুক্ত করতে চলেছে সিবিএসই বোর্ড কর্তৃপক্ষ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই বিষয়ে দুটি পাঠক্রমের যুক্ত করা হবে। এই নিয়েই ইতিমধ্যেই আইআইটি মাদ্রাজের ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের অধ্যাপক কার্তিক রমনকে মাথায় রেখে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে। দিল্লিতে এই সংক্রান্ত একটি বৈঠকে উপস্থিত ছিলেন সিবিএসই, এনসিইআরটি, কেভিএস, এনভিএস-সহ বিভিন্ন বোর্ডের বিশেষজ্ঞরা। সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে বলেই খবর। আলোচনায় সব বিশেষজ্ঞরাই এর পক্ষে মত দিয়েছেন বলেই জানা গিয়েছে। এআই যেভাবে গোটা সমাজে দ্রুত প্রভাব বিস্তার করছে, তারপর তাকে উপেক্ষা করা আর সম্ভব হচ্ছে না। সঙ্গে এআই নিয়ে পড়ার চাহিদাও বাড়ছে। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ সিবিএসই-র৷ এমনই মনে করা হচ্ছে।
Be the first to comment