দায়িত্ব নিলেন আশুতোষ ঘোষ, দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে অবশেষে স্থায়ী উপাচার্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়

Spread the love

রোজদিন ডেস্ক : কোনও সংঘাত নয়, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নই তাঁর পাখির চোখ। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেওয়ার পর এমনই জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য আশুতোষ ঘোষ।কোনওরকম রাজনৈতিক দ্বন্দ্বে না গিয়ে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন এবং স্বার্থ যাতে অক্ষুন্ন থাকে সে বিষয়টি তার কাছে অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে ছাড়পত্র দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার নিয়োগপত্র পেয়ে বৃহস্পতিবার স্থায়ী উপাচার্য হিসেবে কাজে যোগ দিলেন তিনি। প্রায় তিন বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয় কোনও স্থায়ী উপাচার্য পেল।২০১৬-১৭ সালে অস্থায়ী উপাচার্য হিসেবে এই আশুতোষ ঘোষই দায়িত্বে ছিলেন কলকাতার। নয়া উপাচার্য বলেন, গত কয়েক বছরে স্থায়ী উপাচার্য না-থাকায় শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ-সহ নানা বিষয়ে সমস্যা তৈরি হয়েছে। তাই আগে সেই সমস্যার সমাধান করতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নতুন কিছু কোর্স চালু করার কথাও ভাবা হচ্ছে। পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় ও কলেজমুখী করাই এর মূল লক্ষ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*