রোজদিন ডেস্ক : রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সোমবার মস্কো পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
রাশিয়ার তেল-আমদানি নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক চাপানোর ‘হুঁশিয়ারি’ দিচ্ছে, ঠিক সেই সময়ে ডোভালের এই কূটনৈতিক সফর। সূত্রের খবর, অজিত ডোভালের এই সফর কেবল প্রতিরক্ষা সহযোগিতা নয়, রাশিয়ার সঙ্গে জ্বালানি, প্রযুক্তি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বিস্তৃত আলোচনার সম্ভাবনা তৈরি করেছে।
এদিকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে চাপা উত্তেজনা চলছে আন্তর্জাতিক রাজনীতিতে।
সোমবার একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত অভিযোগের সুরেই বলেন, ‘ভারত আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, অথচ আমরাই তাদের বাজারে ঢুকতে পারি না। এই কারণে আমরা ওদের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলাম। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই শুল্ক আরও অনেকটাই বাড়িয়ে দেব। কারণ ওরা রাশিয়া থেকে তেল কিনছে। যদি ওরা এটা চালিয়েই যায়, তবে আমি আর চুপ করে বসে থাকব না।’
এমতাবস্থায় ভারতের এই বাণিজ্যিক সফরে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে, এনিয়ে নানা জল্পনা উঠে আসছে।

Be the first to comment