বাংলাকে অপমান করবেন না, মনীষীদের ছবি হাতে নিয়ে সংসদভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল সাংসদদের

Spread the love

রোজদিন ডেস্ক : একদিকে রাজ্যে বাঙালি হেনস্থা অন্যদিকে বাংলা ভাষাকে আক্রমণ; সমাজের নানা মহল থেকে প্রতিবাদের ঢেউ উঠছে। শিল্পী, লেখকেরা প্রতিবাদ করছেন। রাজ্যের শাসক দলও সরব। এবার এই ইস্যুতে আজ সংসদে প্রতিবাদের ঝড় তুললেন বাংলার তৃণমূল সাংসদেরা।

আজ এই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, মালা রায়, নাদিমুল হক, মৌসম নূর, শতাব্দী রায় সহ অন্যান্য সাংসদরা।

তৃণমূলের বক্তব্য, ‘বাংলাকে অপমান মানে জাতীয় সঙ্গীতকে অপমান। যা রাষ্ট্রদ্রোহের সামিল।’ বিজেপি নেতা অমিত মালব্যের মন্তব্যের প্রতিবাদে সংসদ চত্বরে দাঁড়িয়ে আগেই সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। এই ইস্যুতে বুধবার সংসদে বিক্ষোভ তৃণমূল সাংসদদের।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে তকমা দিয়েছে। অন্যদিকে বিজেপি উঠে পড়ে লেগেছে দিল্লি পুলিশের তকমাকে সত্যি প্রমাণ করতে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন বাংলা বলে নাকি কোনও ভাষাই নেই। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ইতিমধ্যেই গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*