আদালতে বড় স্বস্তি! অবশেষে মানহানির মামলায় জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার, ৬ই আগস্ট ঝাড়খণ্ডের চাইবাসা আদালত রাহুলের জামিন মঞ্জুর করেছে। ঝাড়খণ্ডের চাইবাসার MP-MLA আদালত আজ তাঁকে এই জামিন দেয়।
জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এই মানহানির মামলা হয়েছিল। এই মামলায় বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছিল রাহুলকে, কিন্তু রাহুল গান্ধী একবারও আদালতে হাজির হননি। অবশেষে, ২৬ জুন আদালত তার হাজিরার জন্য জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর রাহুল গান্ধী এই মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন। এবং অবশেষে আজ আগাম জামিন পান তিনি।
এই মামলাটি প্রথমে চাইবাসা সিজেএম আদালত থেকে রাঁচির MP-MLA বিশেষ আদালতে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু পরে চাইবাসায় এমপি-এমএলএ বিশেষ আদালত প্রতিষ্ঠিত হলে মামলাটি চাইবাসায় ফিরিয়ে আনা হয়। সবশেষে সেখান থেকে থেকেই জামিন মিলল রাহুল গান্ধীর। এদিন কংগ্রেস সাংসদের আইনজীবী বলেছেন, “ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশ অনুসারে রাহুল গান্ধী আদালতে হাজির হন। তিনি জামিন চেয়েছিলেন, যা মঞ্জুর করা হয়েছে। আমরা এখন প্রক্রিয়াটি এগিয়ে নেব।”

Be the first to comment