রোজদিন ডেস্ক : লোকসভায় বুধবার তাঁদের বাগযুদ্ধ দেখেছেন সারা দেশের মানুষ। অমিত শাহ খুব চাপে আছেন বলে আজ মন্তব্য করলেন লোক সভার বিরোধী নেতা রাহুল গান্ধী।
নির্বাচন সংস্কার নিয়ে বুধবার লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাহুলের ভোট চুরি নিয়ে অভিযোগে অমিত শাহ পালটা কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, জহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী সকলেই ভোট চুরি করেছিলেন। এই সব নিয়ে কংগ্রেসের সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটিও হয়। অমিত শাহর ভাষণের মাঝেই কংগ্রেস সাংসদরা সভাকক্ষও ত্যাগ করেন।
আজ সংসদ ভবনে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, অমিত শাহ খুব চাপে আছেন, ওঁর হাত কাঁপছিল, উনি ভুল কথা বলছিলেন। মানসিকভাবে খুব চাপে আছেন উনি বলে মন্তব্য করেন তিনি। বলেন, তাঁর কোন প্রশ্নের উত্তরই শাহজি দেননি।
আগামী ১৪ ডিসেম্বর “ভোট চোর, গদি ছোড় ” ধ্বনি তে রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস।এই নিয়ে জোর কদমে প্রস্তুতিও শুরু হয়েছে।

Be the first to comment