চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

Spread the love

রোজদিন ডেস্ক : আরজি কর আন্দোলনের মুখ চিকিৎসক পড়ুয়া অনিকেত মাহাতোর পোস্টিং মামলায় রাজ্যের দায়ের করা আবেদনের শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। গত ২৪ সেপ্টেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন অনিকেত মাহাতোকে নিয়ম।অনুয়ায়ী আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ দুপক্ষের বক্তব্য শেষে জানিয়েছেন আগামী ৩ নভেম্বর বেলা দুটোর সময় এই মামলার রায় ঘোষণা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*