ইভটিজিংয়ের অভিযোগ এবার বিজেপি নেতার বিরুদ্ধে

Spread the love

রোজদিন ডেস্ক : স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ নিয়ে উত্তাল বর্ধমানের জামালপুর। এক তরুণীর অভিযোগে পুলিশ তাঁকে খুঁজছে। কিন্তু তিনি বেপাত্তা। সূত্রের খবর, বহুদিন ধরেই ফোনে তাঁকে উত্যক্ত করতেন এই বিজেপি নেতা।কয়েকদিন আগে সন্ধ্যায় একটি মোমোর দোকানের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। আচমকা ওই যুবক এসে অশ্লীল অঙ্গভঙ্গি করে। তিনি আপত্তি জানালে অভিযুক্ত তাঁর গালে হাত দেয় ও ফ্লাইং কিস ছুঁড়ে উধাও হয়। অপমানিত তরুণী জামালপুর থানায় অভিযোগ জানান।
স্থানীয় সূত্রে প্রকাশ, অভিযুক্ত যুবক সক্রিয় বিজেপি কর্মী। দলের স্থানীয় নেতা ধর্মেন্দ্র পাল স্বীকার করেছেন, অভিযুক্ত তাঁদের সভা সমাবেশে যান ঠিকই।।তবে কার আচরণ কেমন তা বোঝা যায় না। এই বিষয়ে তাঁরা অভিযুক্তর পাশে থাকবেন না বলে তিনি সাফ জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*