রোজদিন ডেস্ক : আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস হবে বলে টিএমসি বিধায়ক হুমায়ুন কবীর জানিয়েছেন। সৌদি আরব থেকে এক ইমাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।তাঁকে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বেলডাঙা নিয়ে যাওয়া হবে। এর জন্য সেখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করার পরিকল্পনা আছে তাঁর। আগামী বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই সব মন্তব্য নিয়ে দলের অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে।
সাবেক কংগ্রেস থেকে বেশ কয়েক বছর পর শাসক দলে যোগ দেন হুমায়ুন কবীর। একদা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার একের পর এক মন্তব্য বারে বারে দলকে অস্বস্তিতে ফেলেছে। যদিও তা নিয়ে কোন হেলদোল নেই তাঁর। বেলডাঙায় বাবরি মসজিদ হবে বলে আগেই জানিয়েছিলেন, এবার তার শিলান্যাসের কথা ও জানালেন।প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
হুমায়ুন কবীরের দাবি, এই মসজিদ নির্মাণের জন্য রাজ্যের বিভিন্ন জেলা ছাড়া জম্মু কাশ্মীর থেকেও সাহায্যের আশ্বাস মিলেছে।
আগামী ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর তিনি দার্জিলিং যাচ্ছেন।
বাবরি মসজিদ স্থাপন নিয়ে তাঁর এইসব বক্তব্য নিয়ে দলের কেউ অবশ্য মুখ খোলেননি।

Be the first to comment