SIR-এর কাজে শিক্ষকরা, পড়াশোনা হবে কি করে?

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী কাল থেকে রাজ্যে SIR-এর কাজ শুরু হচ্ছে। প্রায় ৯৪ হাজার বুথে ৯০% বিএলওই শিক্ষক, তাঁরা এসআইআরের কাজে যুক্ত হলে বিদ্যালয়গুলির পড়াশোনা চলবে কি করে??, প্রশ্ন তুলেছেন বিভিন্ন শিক্ষক সংগঠন।
মুখে শিক্ষার অধিকার এর বড়াই করে বিদ্যালয়গুলির শিক্ষকদের এইভাবে ভোটের কাজ করানোর বিরুদ্ধে সরব তাঁরা।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই প্রসঙ্গে বলেন, অনেক বিদ্যালয়েই হয়ত শিক্ষক থাকবেন না, বা একজন থাকবেন। সামনেই পড়ুয়াদের পরীক্ষা। এই পরিস্থিতিতে কি হবে তা নিয়ে উদবিগ্ন তাঁরা।
কিংকর অধিকারী আরও জানান, মাদ্রাসা-সহ সব শিক্ষকদের সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আনা নিয়ে ২৯ অক্টোবর উচ্চ আদালতে শুনানি হবে।
আজ এই মামলা আদালতে উঠলেও সরকার পক্ষের কেউ না থাকায় শুনানি হয়নি। আগামী ২৯ অক্টোবর এই শুনানি হওয়ার কথা।
মাদ্রাসা-সহ সব সরকারি শিক্ষায়তনের শিক্ষকদের এই স্বাস্থ্য বিমার আওতায় আনার জন্য দীর্ঘদিন তাঁরা দাবি জানাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*