কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা, মৃত ২

Spread the love

রোজদিন ডেস্ক : জোড়া দুর্ঘটনা বিধাননগর স্টেশনে। সোমবার ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুজন যাত্রীর৷ সোমবার বেলা দুটো নাগাদ দমদম এবং বিধাননগর স্টেশনের মাঝামাঝি এই ঘটনা ঘটে। বেলা দুটো নাগাদ একটি ডাউন লোকাল ট্রেন দমদম থেকে বিধাননগর স্টেশনের দিকে আসছিল৷ বিধাননগর স্টেশনে ঢোকার মুখে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রথমে একজন যাত্রী দুই এবং তিন নম্বর লাইনের মাঝে পড়ে যান ৷ এর কিছুক্ষন পরেই ডাউন চার নম্বর লাইন দিয়ে একটি ট্রেন দমদম থেকে বিধাননগরের দিকে ঢুকছিল৷ সেই ট্রেনের দরজা থেকে প্রথম দুর্ঘটনায় কী ঘটেছে দেখতে গিয়ে বিধাননগর স্টেশনে ঢোকার মুখে রেলব্রিজের পিলারে ধাক্কা খেয়ে নীচে খালের জলে পড়ে যান এক যাত্রী৷ এর ফলে ওই যাত্রীরও মৃত্যু হয়। ওই যাত্রীর দেহ চার নম্বর লাইনের নীচে খালের জলে ভাসতে দেখা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*