অনুরাগ ঠাকুরের অভিযোগের উত্তর আমরা দিয়েছি, আমাদের অভিযোগের উত্তর নির্বাচন কমিশন কেন দিচ্ছে না?- অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : আজ বিমানবন্দরে অনুরাগ ঠাকুরের অভিযোগের নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিষেক।

এদিন তিনি বলেন, “জোর করে যদি একজনের নামও বাদ যায় এক লক্ষ মানুষ নিয়ে আমরা দিল্লি যাব, দেখিয়ে দেব বাংলার ক্ষমতা। আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেব বাংলা কী করতে পারে। বিজেপি একনায়কতন্ত্রের সরকার চালাচ্ছে। ওরা ভয় ভীতির পরিবেশ তৈরি করে রাজ্যকে রসাতলে পাঠাচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি, বিজেপির ক্রীতদাস হিসেবে কাজ করছে।”

বিজেপি নিশানা করে অভিষেক বলেন, “অনুরাগ ঠাকুর যা অভিযোগ করেছেন তার উত্তর আমরা দিয়েছি। আমাদের অভিযোগের উত্তর নির্বাচন কমিশন কেন দিচ্ছে না?” উপরাষ্ট্রপতি প্রার্থী প্রসঙ্গে অভিষেক বলেন, “ইন্ডিয়া শিবিরের আজ বৈঠক আছে। আজ, কালের মধ্যে নাম ঠিক হলে জানানো হবে।”

বাংলায় একশো দিনের কাজ চালু নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র সরকার। অভিষেক বলেন, “সরকার হাইকোর্টের নির্দেশ মানছে না, কারণ তারা চায় না বাংলার গরিব মানুষরা টাকা পাক। এই জন্যই আমরা বলি, এরা জনবিরোধী, বাংলা-বিরোধী সরকার। বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তা মানুষ দেখে ফেলেছে। বাংলায় হেরে কেন্দ্র আবাস, রাস্তা-সহ একাধিক প্রকল্পে রাজ্যের ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা আটকে রেখেছে। মোদীকে বলুন আগে সেই টাকা মেটাতে, তারপরে বাংলা নিয়ে কথা বলতে। এরা আগাগোড়াই জনবিরোধী।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*