রোজদিন ডেস্ক :
অসমের ডিব্রুগড়ে আজ সকালে এক তেল ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে এক জন নিহত ও ছয় জন আহত হয়েছেন।
ডিব্রুগড়ের তেঙ্গাখটের অয়েল ইন্ডিয়ায় রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় এই বিস্ফোরণ হয়। কর্মীরা ওখানে একটি ভালভ খতিয়ে দেখার সময় তা আচমকাই প্রবল শব্দে ফেটে যায়। এতে একজন নিহত ও ছয়জন আহত হন। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment