রোজদিন ডেস্ক : অক্টোবরের প্রায় শেষ। কিন্তু এখনও শীত আসার কোনও লক্ষ্মণ নেই, এমনই বলছে হাওয়া অফিস। আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রাও তেমন নামবে না। ঠিক কবে থেকে শীত পড়বে সেই পূর্বাভাস এখনই দিতে পারছে না আবহাওয়া দফতর। এদিকে ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গের আকাশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। এর ফলে আজ শুক্র ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার প্রায় পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। উত্তরবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে মনোরম পরিবেশ ও হেমন্তের অনুভূতি মিলবে। রাতে দু-এক জায়গায় হালকা কুয়াশা সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের সামান্য ওপরেই থাকবে।

Be the first to comment