রোজদিন ডেস্ক : আজ শুক্রবার, ২৪ অক্টোবর। বাংলা তথা ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী তথা গায়ক মান্না দের প্রয়াণ দিবস। এই দিনেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন তিনি। দিনটিকে স্মরণ করে এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি প্রয়াত শিল্পীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও প্রয়াত শিল্পীর অসংখ্য গুণমুগ্ধরাও এদিন শিল্পী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Be the first to comment