দিল্লিতে কমিশনের দু’দিনের বিশেষ বৈঠক শেষ, নভেম্বর থেকেই বাংলায় শুরু এসআইআর? নজর রাখছে তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বাংলা-সহ ভোটমুখী পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন। অক্টোবরের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা কতখানি এগিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে জানতে চান দেশের মুখ্য নির্বাচনী অফিসারের নেতৃত্বে ফুল বেঞ্চ। বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা। ওখানেই পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের সিইওদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতেই হবে। পাঁচ রাজ্য হল, পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি। এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার সেই রাজ্যগুলির সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠকে করে।সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। এদিকে এসআইআর নিয়ে কমিশনের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছে তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করবে তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*