আরো ১২

Spread the love
  1. আজ শুক্রবার, ২৪ অক্টোবর, কিংবদন্তি সঙ্গীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস। এই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি প্রয়াত শিল্পীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  2. এসএসকেএম হাসপাতালে এক নাবালিকার শীলতাহানির ঘটনায় শোরগোল। ঘটনার রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। শুরু রাজনৈতিক চাপানউতর। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, অপরাধীরা এ রাজ্যকে স্বর্গরাজ্য মনে করেছে। উলুবেড়িয়া, এসএসকেএমের তারই প্রমাণ।
  3. সব ঠিক থাকলে নভেম্বর থেকেই এ রাজ্যে শুরু এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। দিল্লিতে রাজ্যের সিইওদের নিয়ে কমিশনের ফুল বেঞ্চের দুদিনের বৈঠক শেষে এমনই ইঙ্গিত শীর্ষকর্তাদের।
  4. অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বেঙ্গালুরুগামী বাসে বিধ্বংসী আগুন। এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ২০। শুক্রবার ভোরে বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। ঘটনার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাহুল গান্ধি দুঃখপ্রকাশ করেছেন।
  5. প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধেবেলায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি হোটেলের সামনে আচমকাই ওই সাংবাদিকের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি ছুরির কোপ মারা হয় তাঁর শরীরে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম লক্ষ্মী নারায়ণ সিং। বয়স ৫৪।
  6. দেশের বিজ্ঞাপন জগতে ইন্দ্রপতন। চলে গেলেন পীযুষ পান্ডে। শোকার্ত তাঁর গুণমুগ্ধরা।
  7. পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ভারতের পর এবার একই রাস্তায় হেঁটে পাকিস্তানকে জল দেওয়া নিয়ন্ত্রণ করল আফগানিস্তানও।
  8. বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা। শনি ও রবিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ-সহ একাধিক জেলাতেও।
  9. দুর্গাপুরে মেডিকেল কলেজে এক পড়ুয়ার ধর্ষণের ঘটনায় এবার আদালতে ধর্ষিতার সঙ্গে তার সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আনলেন তদন্তকারীরা।
  10. শিলিগুড়িতে একটি নার্সিংহোমে আগুন। মৃত্যু হল আইসিইউ-তে থাকা এক রোগীর। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে ওই নার্সিংহোমে।
  11. গত কয়েকটি নির্বাচনে বিজেপির ফল খুব একটা ভাল নয়। কারণ খুঁজতে বিধানসভা নির্বাচনের আগে ‘ভোট ম্যাপিং’ করতে চলেছে বঙ্গ বিজেপি। আজ শুক্রবার বিজেপির সল্টলেক দফতরে বৈঠকে বসছেন গেরুয়া শিবিরের নেতারা। কলকাতা ও লাগোয়া এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের ভোট ম্যাপিং হবে ওই বৈঠকে।
  12. শুভেন্দু অধিকারীকে বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ। আপাতত আদালতের নির্দেশে আর কোনও ঢাল পাবেন না বিরোধী দলনেতা। ফলে শুভেন্দুর অস্বস্তি বাড়ল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*