বিজ্ঞাপন জগতে ইন্দ্রপতন, চলে গেলেন পীযুষ পান্ডে

Spread the love

রোজদিন ডেস্ক : বিজ্ঞাপন জগতে আচমকা ইন্দ্র পতন। আজ চলে গেলেন কিংবদন্তি বিজ্ঞাপন স্রষ্টা পীযুষ পান্ডে। বয়েস হয়েছিল ৭০ বছর। রাজস্থানের জয়পুরে জন্ম পীযুষ পান্ডের। তাঁর সৃষ্ট একের পর এক বিজ্ঞাপন জনমানসে চিরস্থায়ী হয়ে আছে। ক্যাডবেরির “কুছ খাস হ্যায়” বা ভোডাফোনের সেই ছোট্ট ছেলেটির পিছনে যাওয়া ছোট্ট আদুরে পাগটির কথা কেউ ভোলেনি।
২০১৪ সালে তাঁরই সৃষ্ট “আব কি বার, মোদি সরকার” আলোড়ন তুলেছিল আসমুদ্র হিমাচল। এমনই সব অসাধারণ আইকনিক বিজ্ঞাপনের স্রষ্টার জীবনাবসানে শোকের ছায়া সব মহলেই।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল তাঁর প্রয়াণে গভীর শোক জানিয়ে বলেন, ওঁর অসাধারণ গল্প বলা তাঁদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। যা কখনও ভোলার না৷ তিনি শুধু একজন বন্ধুই ছিলেন না, তাঁর মেধা, উষ্ণ সান্নিধ্য চিরকাল মনে থাকবে। ওঁর শুন্যস্থান পূরণ হওয়ার নয়।
বিশিষ্ট লেখক সুহেলে শেঠ ও পীযূষ পান্ডের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বলেন, এখন উনি ওপরে গিয়ে “মিলে সুর হমারা ” গাইবেন!!
প্রসঙ্গত, দেশের ঐক্য বদ্ধতার এক অনন্য নজির এই সঙ্গীতে অন্যদের সঙ্গে সদ্য প্রয়াত পীযূষ পান্ডেও গলা মিলিয়েছিলেন। প্রিয় বন্ধুকে সুহেল শেঠ একজন প্রকৃত দেশপ্রেমিক, মানবতাবাদী বলে শ্রদ্ধা জানান।
ফেভিকলের সেই বিখ্যাত “তোড়ো না, জোড়ো ” শুধুই বিজ্ঞাপন না, দেশবাসীর মনের কথাই যেন তুলে ধরেছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*