ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চান ইউনুস, দাবি অর্থ উপদেষ্টার

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির হত্যার পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঠেকাতে উদ্যোগ নিচ্ছে ওই দেশ। বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার জানান, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দিল্লির সঙ্গে সম্পর্ক সহজ করার পদক্ষেপ নিচ্ছেন। তাঁর আরও দাবি, বাংলাদেশ প্রশাসন রাজনৈতিক বিতন্ডা থেকে আর্থিক বিষয়কে আলাদা রাখতে চায়।
মহম্মদ ইউনুস ভারতের সঙ্গে সরাসরি কথা না বললেও এর সঙ্গে যুক্তদের সঙ্গে কথা বলেছেন বলে তাঁর দাবি। বলেন, তাঁদের বাণিজ্য নীতি রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয় না। ভিয়েতনাম বা অন্য জায়গা থেকে চাল কেনার চেয়ে ভারত থেকে আমদানিকে তিনি যুক্তিযুক্ত বলে জানান। তাঁর আশা, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতই হবে।
মঙ্গলবারই বাংলাদেশ ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে।
সম্প্রতি ওই দেশে নিরীহ যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকান্ড নিয়ে এই দেশে তোলপাড় উঠেছে, সার্বিক ভাবে ওই দেশের সঙ্গে সম্পর্কের অবনতিও হয়েছে। যদিও অর্থ উপদেষ্টা তা মানতে চান নি, বলেন, তাঁরা ভারতের সঙ্গে কোন তিক্ততা চান না। বাইরে থেকে কেউ যদি সমস্যা উসকে দেওয়ার চেষ্টা করে, তা উভয় দেশের পক্ষেই ক্ষতিকর বলে তিনি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*