আজ বার কাউন্সিলের বৈঠক, সন্দেহভাজন ‘জিএস’ কে? – কসবা ধর্ষণ কান্ডে আরোও কি তথ্য!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজের ঘটনার জেরে জরুরি বৈঠকে বসছে রাজ্য বার কাউন্সিল। আজ বিকেলে দফতরে বৈঠক ডাকা হয়েছে। মনোজিতের অ‍্যাডভোকেটশিপের এনরোলমেন্ট থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে ওই বৈঠকে।

অন্যদিকে ঘটনার আগে শেষ যে ইউনিয়ন রুম থেকে বেরিয়েছিল, অপরাধের বিষয়ে তাঁরও জানা ছিল কি না, তা জানতেও অভিযুক্তদের জেরা করছে পুলিশ। অভিযোগ পত্র একাধিক জায়গায় “জিএসের” প্রসঙ্গের উল্লেখ রয়েছে। অভিযোগপত্রে উল্লেখ, ঘটনার আগে ইউনিয়ন রুম থেকে বেরিয়ে যান তিনি কিছুক্ষণের মধ্যে ফিরবেন বলে।

মনোজিত প্রসঙ্গে অবশ্য তেমন কিছু বলতে রাজি হননি তিনি। তবে, যাকে ‘জিএস’ বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন নির্যাতিতা, সেই ছাত্রী কলেজে মনোজিতের ‘গ্যাং’-এর সদস্য বলেই অভিযোগ। কলেজে মনোজিতের যে ৮ জনের ‘গ‍্যাং’, ওই ছাত্রী মনোজিৎ ঘনিষ্ঠ ও সেই গ‍্যাং সদস্য বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*