রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতের উপর পাকিস্তানি জঙ্গি আক্রমণ ও তারপর ভারতের অপারেশন ‘সিঁদুর’ সন্ত্রাসবাদ দমনে বদ্ধপরিকর ভারতের সকল রাজনৈতিক দল। সেই উদ্দেশ্যে মালয়েশিয়া সফরে একের পর এক যৌথ বৈঠকে সাংসদ, প্রতিনিধিরা৷ সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্সের উপরই জোর দিয়েছেন সকলে।
মালয়েশিয়ায়, এই বৈঠকের প্রতিনিধিত্ব করেন সাংসদ সঞ্জয় কুমার ঝাঁ, মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে এক সুচিন্তিত আলোচনায় অংশগ্রহণ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।
আলোচনায় উঠে আসে বিভিন্ন মতামত। যেমন, পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার প্রেক্ষাপটে প্রতিনিধিদল জানায়, দিল্লি বলেছে যে পাকিস্তান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ না করা পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে।

আরও বলা হয়, সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য-সহনশীলতার নীতির রূপরেখা তুলে ধরা হয়েছে, সীমান্তে পারস্পরিক হুমকির বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্যকে বজায় রাখার কথা বারবার বলা হয়েছে।


Be the first to comment