আরামবাগে বাস দুর্ঘটনায় নিহত দুই মহিলা, আহত ৩০ জন 

Spread the love

রোজদিন ডেস্ক :

হুগলি র আরামবাগে আজ সকালে এক বাস দুর্ঘটনায় দুই মহিলা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আহত ত্রিশ জন যাত্রী৷ বর্ধমান থেকে তারকেশ্বর যাওয়ার পথে আরামবাগের আদমবাঁধ এলাকায় বাস টি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ননয়ানজুলি তে পড়ে যায়। বিকট শব্দে স্থানীয় মানুষ জন ছুটে আসেন,,তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ, উদ্ধার কারী দল আসে। দুর্ঘটনায় দুই মহিলা লক্ষ্মী মুর্মু (৬৫) ও শর্মিলা সোরেন (৩৫) প্রাণ হারিয়েছেন। তাঁরা তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। বাসে পঞ্চাশ জন মত যাত্রী ছিলেন, কম বেশি প্রায় সকলেই আহত হন। অনেককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে।

মর্মান্তিক এই বাস দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

কি ভাবে বাসটি নয়ানজুলিতে পড়লো পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*