রোজদিন ডেস্ক :
গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের তাক করে ডিম ছোঁড়া এখন রাজ্যে নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। মূলত বিজেপি কর্মী সমর্থক রাই এর হোতা। এবার কল্যাণীতে বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠনের কমিটি গঠন নিয়ে একই ছবি দেখা গেল। বিজেপি কর্মীদের একাংশ নিজেদের মধ্যে বচসা, মারামারিতে জড়িয়ে পড়েন। চলে দেদার ডিম ছোড়াছুড়িও। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
সূত্রের খবর, বিএমএসের কমিটি গঠন নিয়ে কল্যাণীর এক হোটেলে সভা হয়। সেখানে তৃণমূলের প্রাক্তন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। এমনকি সাবেক বিজেপি নেতা কর্মীদের উপেক্ষা করে তাঁদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে বলে প্রতিবাদে সরব হন অনেকে। এই নিয়ে বচসা, মারপিট, ডিম ছোড়াছুড়ি চলে।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে।

Be the first to comment