রোজদিন ডেস্ক, কলকাতা:- খাস কলকাতায় একটি ক্যাব ড্রাইভারকে গণপিটুনি। বুধবার রাতে এই ঘটনাটি ঘটে যাদবপুর থানার বিজয়গড় এলাকায়। জানা যায়, শনিবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ। মৃত ক্যাব ড্রাইভারের নাম জয়ন্ত।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বাড়ি ফেরার পথে অ্যাপ ক্যাব পার্কিং নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা বাঁধে। সূত্রের দাবি, লালকা মাঠের কাছে পার্কিংয়ের সময় একটি স্কুটারে ধাক্কা মারে ক্যাবটি। সেই সময় স্থানীয় যুবকদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। মাটিতে পড়ে যান জয়ন্ত। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয় ক্যাব চালকের।এই ঘটনায় ইতিমধ্যে ৫ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Be the first to comment