রোজদিন ডেস্ক, কলকাতা:- নতুন তিন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিচারপতি হিসেবে আসছেন আইনজীবী স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং আইনজীবী ওম নারায়ণ রাই। তাঁদের আগামী দু’বছরের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য সন্মতি দিয়েছেন।
উল্লেখ্য, সুপ্রিমকোর্ট কলেজিয়াম মোট পাঁচ জনের নাম পাঠালেও কেন্দ্রীয় সরকার তিনজনের নামে সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত এই তিন নতুন বিচারপতিকে।
গত ২৬ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট কলেজিয়াম মোট পাঁচজনের নাম সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করার জন্য। সুপারিশে স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রাই ছাড়াও বর্ষীয়ান আইনজীবী তালে মাসুদ সিদ্দিকী ও শ্রী কৃষ্ণরাজ ঠাকুরের নাম সুপারিশ করা হয়েছিল।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে মোট ৭২টি বিচারপতির পদ রয়েছে। কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের কর্মরত বিচারপতির সংখ্যা ৫২ জন। তারমধ্যে বিচারপতি হরিশ ট্যাণ্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয়, তিনি ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হবেন বলেও সুপ্রিম কোর্টের কলেজিয়ামের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই বাঙালি বিচারপতির নামে সিলমোহর দিয়েছে।
In exercise of the power conferred by the Constitution of India, the President of India, after consultation with Chief Justice of India, is pleased to appoint the following as Additional Judges in the Calcutta High Court. I convey my best wishes to them:- pic.twitter.com/0YXGkcvD7g
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) March 8, 2025

Be the first to comment