বিদেশ

শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হল পদ্মা সেতু

প্রতীক্ষার অবসান। উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হল পদ্ম সেতুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। সাত বছরের বেশি সময়ের টানাপড়েন শেষে শেখ হাসিনার স্বপ্ন সফল […]

বিদেশ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, মৃত্যু অন্তত ১৩০ জনের

ভয়াবহ ভূমিকম্পের কবলে আফগানিস্তান। ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের শেষ খবর অনুযায়ী ২৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১৫০ জনেরও বেশি। একাধিক বাড়ি ঘর ভেঙে বিধ্বস্ত রাজধানী কাবুল সহ একাধিক জায়গা। […]

আমার দেশ

মমতাকে হাসিনার পাঠানো হাজার কেজি হাড়িভাঙা আম পৌঁছলো বাংলায়

একজন দিদি, অপরজন বোন। দু’জনেই প্রশাসনিক প্রধান – দুই বাংলার। সীমান্তের এপার-ওপারের চিরকালীন সুসম্পর্কের মতো তাঁদের ব্যক্তিগত সম্পর্কও দীর্ঘদিনের। বিশেষ উপলক্ষে দেখা হলে তাঁরা পরস্পরকে ‘দিদি-বোন’ বলেই সম্বোধন করেন। দেখা-অদেখায় উপহার বিনিময়ও চলতে থাকে। দিদি […]

বিদেশ

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মিউজিক কনসার্টে গুলিতে গুরুতর জখম পুলিশ সহ বহু

মার্কিন মুলুকে কিছুতেই কমছে না বন্দুকবাজের দাপট। এবারের ঘটনাস্থল খাস ওয়াশিংটন ডিসি। মিউজিক কনসার্টের অদূরে জনবহুল এলাকায় এলোপাথাড়ি গুলিতে জখম এক পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজন। এক নাবালকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে খবর। উত্তর ওয়াশিংটনের ইউ স্ট্রিট। রবিবার সন্ধ্যায় এখানে জমজমাট মিউজিক কনসার্টের আসর বসে। স্থানীয় ভাষায় যা ‘মোচেলা’ বলে অধিক পরিচিত। তার কাছাকাছিই ভিড় জমেছিল। উৎসাহী জনতা গান শুনতে এসেছিলেন। আর সেই ভিড়ের মাঝে আচমকাই ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক বন্দুকবাজ। কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীও গুলিতে জখম হন। এছাড়া বেশ কয়েকজন সাধারণ মানুষের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে ওয়াশিংটন মেট্রোপলিটান পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, জখম বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সংকটজনক। এর মধ্যে এক কিশোরের মৃত্যুর খবর নিয়েও শোরগোল পড়ে যায়। জানা যাচ্ছে, ওই কিশোরের বয়স ১৫ বছর। মেট্রোপলিটান পুলিশ টুইটে জানিয়েছে, গুলিতে জখম পুলিশ আধিকারিকের চিকিৎসা চলছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে বন্দুকবাজের হদিশ মেলেনি এখনও। ভিড়ের মাঝে তাণ্ডব চালিয়ে সে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এনিয়ে সম্প্রতি বেশ কয়েকবার গুলিচালনা ও প্রাণহানির ঘটনার সাক্ষী রইল আমেরিকা। কখনও চার্চে ঢুকে, কখনও স্কুলে, কখনও আবার শপিং মল অথবা ভিড়ের মাঝে বন্দুক হাতে দাপট চলছেই। সেখানকার বন্দুক আইন সংশোধন নিয়ে যতই আলোচনা হোক, সুফল মিলছে না কিছুতেই।

আমার দেশ

মোদি-মমতাকে আম্রপালি ও হাড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু দেশ ভারত। সেই বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে গত বছরের মতো এবারও বন্ধু ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে উপহার হিসেবে ১ হাজার […]

বিদেশ

কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা-বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। শনিবার সকালে কাবুলের বাটখাক স্কোয়ারে গুরুদ্বারের পাশে জোরালো বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, আচমকা গুরুদ্বারে একদল জঙ্গি হামলা চালায়। গুরুদ্বারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এর পর কয়েকটি […]