CM : মমতা ব্যানার্জি, অভিষেককে তীব্র আক্রমণ

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার দিল্লি গিয়ে রাজনীতি করতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে তোপ দাগেন তাঁর ভাইপো সাংসদ অভিষেক ব্যানার্জিকেও।
আজ বারুইপুরের সভা থেকে ওই দুজনই ভোটে দাঁড়ালে হারবেন বলে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। দাবি করেন, রাজ্যে আসন্ন পুরভোট ও পদ্মময়ই হবে। রীতিমত চড়া মেজাজে প্রাক্তন সরকারের আমলের নানা দুর্নীতি, দুষ্কর্ম্ম নিয়ে সরব হন।
তাঁর কাছে পরপর দুবার নির্বাচনে পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগে বলেন, যদি ক্ষমতা থাকে উনি লড়ুন, আবার তিনি হারাবেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডিয়া জোটের সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা, সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, উনি রামলীলা ময়দানে যান, এখানে ওঁর আর কিছু হবে না।
এই সভা থেকে বামপন্থী, ককরোচ জনতা পার্টিকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করে বলেন, বারুইপুরে আরশোলা, ছারপকাদের উপদ্রব বেড়েছে, তাই এখানে সভা করার দরকার ছিল।

তোপ অভিষেক কেও : বারুইপুরের সভা থেকে সাবেক তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি কেও তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ” অভিষেক, তুমি ভোটে দাঁড়ালেই হারাব। তুমি যত ভোটে জিতেছ, তার থেকে এক ভোট বেশি হলেও হারাবো।”
গতকাল ই অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছিলেন। তাঁর আপ্ত সহায়ককে (সুমিত রায়) মিথ্যা মামলা দিয়ে প্রায় আড়াই মাস ধরে হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩০টা মামলা করেছে। ভাবছে তাঁকেও জেলে রেখে জব্দ করবে! তাঁকে কোনভাবে দমানো যাবে না বলে তিনি তোপ দাগেন।
অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, এখন প্রশ্ন হচ্ছে বড় চোরটা কবে জেলে যাবে? সব কিছুই সময়মত করতে হয়।
মমতাপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায় মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রতিশোধ ও প্রতিহিংসাপরায়ণ তা সবাই জানেন। ওঁর এখন ক্ষমতা আছে! যা করার করবেন। কয়েকশো তৃণমূল কর্মীকে ওঁরা জেলে পাঠিয়েছেন।।মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মানুষের কথা না ভেবে উনি মানুষকে এখন জেলে পাঠানোর গল্প করছেন!
প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লিতে যাবেন কিনা তাও শুভেন্দু অধিকারীর কথায় হবে না মন্তব্য করে প্রবীণ সাংসদ বলেন, উনি লড়াই এ বিশ্বাস করেন, তিনি লড়াই করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*