Uttarakhand, জোশী মঠের কাছে হেলিকপ্টার ভেঙে নিহত ৬, শোক প্রকাশ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তরাখন্ডের জোশী মঠের কাছে আজ পাঁচ পুণ্যার্থীকে নিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে চালক সহ ৬ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। এই নিয়ে গত দশ বছরে ওই রাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় ২৭ জন প্রাণ হারিয়েছেন।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ জোশী মঠের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান।
সূত্রের খবর, আজ বদ্রিনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। চমোলি জেলায় টানা বৃষ্টি, প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় তার আর খোঁজ মিলছিল না।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরে জানান, ওই হেলিকপ্টার ভেঙে পড়েছে।

এখন অবধি পাওয়া খবরে প্রকাশ, হাথি পর্বতের পিছনে ছায়ি গ্রামের কাছে হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। দুপুরে তা ভেঙে পড়ার খবর মেলে। যাত্রীরা সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা। প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ বদ্রিনাথে তীর্থ যাত্রা করে ফিরছিলেন। দিল্লির বাসিন্দা হিমাংশু ছিলেন চালক। তিনিও প্রাণ হারান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*