- গুজরাটের বনসকাঁঠায় একাধিক প্রকল্পের শিলান্যাস করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিরোধীরা দেশকে অশান্ত করতে চাইছে। সঙ্কটকালে ওরা উল্লাস করে।’
- প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি যুবক-যুবতী ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন। কিন্তু কিছু মানুষ দেশকে সঙ্কটের মধ্যে দেখতে চান।’
- পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে সার ও রান্নার গ্যাসে ঘাটতি থাকলেও দাম বাড়েনি বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। আমেরিকা-ইরান সংঘাত থামলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শান্ত হয়নি হরমুজ় প্রণালীও। ফলে গ্যাস ও সার সরবরাহে ঘাটতি রয়েছে। মোদীর দাবি, ‘এই পরিস্থিতিতে স্যার ও গ্যাসের ঘাটতি নিয়ে গুজব ছড়াচ্ছে বিরোধীরা।’
- র্নীতি নিয়ে আক্ষেপ মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের রাজনীতি নোংরা জায়গায় চলে গিয়েছে বলে মন্তব্য করলেন তিনি। শ্রীরামপুরের সাংসদের দাবি, এরকম কয়েকজনের জন্য দলের ক্ষতি হচ্ছে। তাঁর মতে, খুব বেশিদিন ক্ষমতায় থাকলে দুর্নীতির প্রবণতাও বাড়ে।
- রাজ্য পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সল্টলেকে জনতার দরবারে তিনি বলেন, ‘ওঁর সোডিয়াম-পটাশিয়ামে গন্ডগোল হয়েছে।’
- শুভেন্দু ব্যঙ্গের সুরে বলেন, ‘মনে হয়, তাঁর যে চ্যালা ক্যামাক স্ট্রিটের হয়ে টাকা তুলতেন, তিনি সব বলে দিয়েছেন।’ তাঁর ইঙ্গিত, ১৫ বছর ক্ষমতায় থাকার সুবাদে তৃণমূল কংগ্রেসের আরও তিন-চারজন ঘনিষ্ঠ লোক থাকতে পারেন। শুভেন্দুর কথায়, ‘হয়তো অভিষেক তাঁদের সঙ্গে ফেসটাইমে যোগাযোগ রাখেন।’
- মমতা তৃণমূল নেতা অজিত মাহাতোকে ঝাড়গ্রাম থেকে গ্রেপ্তার করল পুলিশ। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগে তাঁকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করল পুলিশ।
- রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা শীর্ষ আদালত থেকে প্রত্যাহার করে নিলেন তাঁর আইনজীবী। তাদের রেগুলার জামিনের আবেদন করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ।
- দুর্গাপুরে বিধাননগর অঞ্চলে শিল্পপতি সোনু আগরওয়ালের বাড়িতে ইডি ও আয়কর বিভাগের যৌথ অভিযান। শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধিরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সোনু আগরওয়ালের বাড়িতে তল্লাশি শুরু করে।
- উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটে সুদীপ্ত ঘোষের বাড়িতে আজ সকালে ইডি ঢোকে।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডি তদন্তকারী দল পৌঁছায় উত্তরপাড়ায়। সুদীপ্ত ঘোষ চার্টার অ্যাকাউন্টেন্ট তার বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে।
- হাসপাতাল সুপারের ঘরে ঢুকে তাঁকে দিয়ে অনৈতিক কাজ করানোর চাপ সৃষ্টির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতার নাম স্বপন ঘোষ। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে।
- হিন্দমোটরের পরিত্যক্ত কারখানার ভিতরে মিলল গাঁজার কারবারের খোঁজ। গোপন সূত্রে খবর পেয়ে চার অভিযুক্তকে পাকড়াও করল উত্তরপাড়া থানার পুলিশ। বাজেয়াপ্ত প্রায় ত্রিশ কেজি গাঁজা। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে।
- প্রতিবেশী দেশ ভুটানে লেক বিপর্যয়ের ধাক্কায় পূর্ব ভুটান রীতিমতো তছনছ হয়ে গিয়েছে। উড়ে গিয়েছে অসম থেকে গ্যালিফু হয়ে ভুটান যাওয়ার জাতীয় সড়কের তিনটি বেইলি ব্রিজ। অন্যদিকে রাজ্যের প্রান্তিক ব্লক কুমারগ্রামের সঙ্কোশ নদী তীরবর্তী এলাকার জনপদ গুলির প্রায় বারো হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন।
- পরকীয়া সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে।
- ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। গত মঙ্গলবারের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনও জোটই পায়নি।

Be the first to comment