রোজদিন ডেস্ক, কলকাতা:- ২২ এপ্রিল সন্ত্রাসবাদী হামলার পর উতপ্ত কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রী ও তাঁর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা মত শহিদ জাওয়ান ঝন্টু আলির স্ত্রীকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জওয়ানের পরিবারকে ডেকে স্ত্রী শাহানাজ শেখকে চাকরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জেলার জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। দুপুরে সেখানে পৌঁছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি পরিষেবা প্রদানের কাজ সেরে নেন। প্রথমেই মঞ্চে ডেকে নেন তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারকে। জওয়ানের স্ত্রী, দুই সন্তানকে মঞ্চে নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ঝণ্টুর স্ত্রী শাহানাজের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Be the first to comment