আশুতোষ চট্টোপাধ্যায়ের পরিবারকে হুমকির প্রেক্ষিতে কংগ্রেসের কলকাতার ঠাকুরপুকুর থানায় ডেপুটেশন

Spread the love

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এবং তাঁর পরিবারকে দুষ্কৃতকারী দ্বারা প্রাণনাশের হুমকি দেওয়ার প্রেক্ষিতে আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে অবিলম্বে উক্ত ঘটনায় যুক্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করার দাবিতে আজ কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার ঠাকুরপুকুর থানায় ডেপুটেশন দেওয়া হলো।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক ও রোহন মিত্র, দক্ষিণ ২৪ পরগণা (১) জেলা কংগ্রেস সভাপতি মো. মোক্তার, মধ্য কলকাতা কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার, প:ব: প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তপন আগরওয়াল-সহ প্রদেশ ও জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*