শিশুদের জন্য কাজ করতেন মুম্বাই-এ শিশুদের পণবন্দি করা রোহিত!

Spread the love

রোজদিন ডেস্ক : মুম্বাই-এ শিশুদের পণবন্দি করা রোহিত আর্য কাজ করতেন শিশুদের নিয়েই। এমন কথা সামনে আসায় তাজ্জব সবাই। এমনকি শিশুদের নিয়ে তিনি ছবিও বানাতে চেয়েছিলেন। এক অভিনেত্রীকে সেই প্রস্তাবও দিয়েছিলেন তিনি। ছবির বিষয়ও ঠিক করেছিলেন। পণবন্দি নিয়ে ছবি বানাবেন।
আবার সেই রোহিত আর্যই সতেরো জন শিশুকে পণবন্দি করে তাদের অভিভাবকদের কাছে কোটি টাকা দাবি করেন বলে প্রকাশ। যা নিয়ে বিস্মিত সব মহলই।
নাতনির অডিশন দিতে নিয়ে গেছিলেন বর্ষীয়ান মঙ্গলা পাটানকর। কালকের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতেও আতঙ্কিত তিনি। এখনও যেন গতকালের দুঃস্বপ্নের ঘোর কাটেনি তাঁর। এখন হাসপাতালে আছেন তিনি। এরই মাঝে কালকের ঘটনার বর্ণনা দিতে গিয়েও কেঁপে উঠছিলেন তিনি।
মুম্বাই পুলিশ যে ভাবে পণবন্দি শিশুদের উদ্ধার করেছে এতে কৃতজ্ঞ অভিভাবকরা। কেন রোহিত এই কান্ড করেছিলেন, তা জানতে পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*