চিট ফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে AI প্রযুক্তি ব্যবহার এর ভাবনা

Spread the love

রোজদিন ডেস্ক : চিট ফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে AI প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে উচ্চ আদালত। যদিও এর জন্য বিপুল খরচকে বহন করবে সেই প্রশ্নও ভাবাচ্ছে তাঁদের। সূত্রের খবর, কেন্দ্র রাজ্য কোনও পক্ষই এই ব্যাপারে দায়িত্ব নিতে চায় না। আর আদালতও চায় না, প্রতারিত আমানতকারীদের কাছে অর্থ নিয়ে এই কাজ হোক।
সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দিতে কলকাতা উচ্চ আদালত প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠ কমিটিকে দায়িত্ব দিয়েছিল। পরে সেই কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তখন এর ফরেনসিক অডিটের জন্য সেবিকে দায়িত্ব নিতে বলে। কিন্তু সেবির আইনজীবি জানিয়ে দেন, তাঁদের এই কাজ করার অধিকার নেই।
দুই বিচারপতি এবার দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে তদন্তের দায়িত্ব সি এ জি কে দিতে আগ্রহী। তারা এই কাজ করতে পারবে কিনা আগামী সপ্তাহে কেন্দ্রকে তা জানাতে হবে।
যদিও দিলীপ শেঠ কমিটির আইনজীবির বক্তব্য, তদন্ত হলেও তা ফরেনসিক অডিট বলা যাবে না। এতে অন্য বার্তা যাবে বলে তাঁরা মনে করেন।
প্রসঙ্গত, রোজভ্যালি কর্তৃপক্ষ সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের কথা বলেছেন। তাঁদের আইনজীবি জানান, সংস্থা আমানত কারীদের থেকে ১৭ হাজার ৫২০ কোটি টাকা তুলেছিলেন। যদিও এখন অবধি আমানত কারীরাতা পাননি বলে ইডি-র দাবি।
আপাতত প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দিতে আদালত এ আই প্রযুক্তি ব্যবহার নিয়ে ভাবনা চিন্তা করলেও তার খরচ বহন করা নিয়ে ফয়সালা হয়নি বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*