এবার উচ্চমাধ্যমিকের OMR নিয়েও সংশয়!

Spread the love

রোজদিন ডেস্ক : নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগে তোলপাড় হওয়া রাজ্যে OMR কথাটি খুবই পরিচিতি পেয়েছিল। এবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের পর ফের পড়ুয়াদের ওএমআর নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
বিশিষ্ট শিক্ষক নেতা কিংকর অধিকারী জানান, এই সেমিস্টারে কম নম্বর পাওয়া নিয়ে বহু পড়ুয়া অভিযোগ করেছেন। এই বিষয়ে তিনি উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। তিনি প্রথমে আরটিআই করতে বলেন।
কিংকর অধিকারী তাঁকে আর্জি জানান, অ্যানসার কি ওয়েবসাইটে দিতে। তিনি তা দেখে দেবেন বলে তাঁকে জানান। পড়ুয়াদের উত্তর পত্রর স্ক্যান কপি আপলোড করার কথাও হয়।
সন্ধ্যায় কিংকরবাবু জানান,৩৮ লক্ষ পড়ুয়ার ওএমআর আপলোড করা সম্ভব নয় বলে উচ্চ মাধ্যমিক সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এতে হতাশ বলে আভাস মেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*