রোজদিন ডেস্ক : বাংলাদেশের সংসদ নির্বাচনে ধর্মনিরপেক্ষভাবে গণতান্ত্রিক, প্রগতিশীল দলগুলিকে নিয়ে সর্ব শক্তি দিয়ে লড়তে চায় বামপন্থীরা। এই লক্ষ্যে তাঁরা আগামী বছর ফেব্রুয়ারি মাসের নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবেন।আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (CPB) কেন্দ্রীয় কমিটির তিনদিনব্যাপী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওখানকার বামপন্থী মহল যথেষ্ট উদবিগ্ন। তাঁদের অভিযোগ, দেশের বর্তমান অন্তর্বতী সরকার তিনটি টার্মিনাল বিদেশিদের ইজারা দিয়েছে। বাংলাদেশের ভূখণ্ডকে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির প্রয়োজনে প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত করার আশংকা আছে তাঁদের। সিপিবি র কেন্দ্রীয় কমিটি কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের (পুর্বতন সরকার??) পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর (বি এন পি, জামায়াত??) আস্ফালন রুখে আমজনতার ঐক্য ও সংগ্রামের ভিত্তিতে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনে আগ্রহী। এই উদ্দেশ্যে আগামী ১৪, নভেম্বর রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাঁরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন।
এর আগে আগামী ৩১ অক্টোবর প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক সম্মেলন, ২৮ নভেম্বর গ্রাম ও শ্রমজীবি মানুষের রাজনৈতিক সম্মেলন, ৫, ডিসেম্বর নারী সমাজের রাজনৈতিক সম্মেলন ও ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি জুলাই সনদে স্বাক্ষর করেননি বামপন্থীরা। তাঁরা জনতার সনদ প্রণয়ন ও সেই অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে চান।
সিপিবি-র সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন রাজনৈতিক রিপোর্ট পেশ করেন বলে জানা যায়।

Be the first to comment