অসমের মুখ্যমন্ত্রীর ঘৃণা প্রচার, শীর্ষ আদালতের দ্বারস্থ বামপন্থী দুই দল

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর হাতে আগ্নেয়াস্ত্র, তাই দিয়ে বিনাশ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। সমাজ মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন
ছবি দেখে হতবাক হয়েছিলেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। জন ক্ষোভের আঁচ পেয়ে দ্রুত তা সরিয়েও দেওয়া হয়। যদিও ওই সময়ের মধ্যেই বহু মানুষ দেখেছেন ধর্মনিরপেক্ষ দেশের অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন ঘৃণার প্রকাশ। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল সিপিএম, সিপিআই। দুই বামপন্থী দলের পক্ষে আইনজীবী নিজাম পাশা এই আবেদন দায়ের করেছেন। সেখানে এই ভিডিওর উল্লেখ করে বলা হয়েছে, বিপজ্জনক প্রবণতা দেখা গেছে। অভিযোগ জানানো হলেও কোন এফআইআর দায়ের হয়নি। শীর্ষ আদালতের হস্তক্ষেপ জরুরি।
সূত্রের খবর, প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেছেন, সমস্যা হল প্রায়ই নির্বাচনের লড়াই আদালত কক্ষে প্রবেশ করে! যা নিয়ে বিস্মিত বাম মহল।
উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী-সহ গেরুয়া শিবিরের একাধিক নেতার ঘৃণা ভাষণ নিয়ে বিভিন্ন মহল উদ্বিগ্ন। দুই বামপন্থী দল শীর্ষ আদালতকে বিশেষ তদন্ত দল গড়ে অসমের মুখ্যমন্ত্রীর ভিডিওর বিষয়টি দেখতে আবেদন জানিয়েছে। কেন্দ্র ও রাজ্যের কোন তদন্ত দলের কাছেই তাঁরা নিরপেক্ষ তদন্তের আশা করেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*