রোজদিন ডেস্ক : ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এই নিয়ে দ্বিতীয়বার। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে জানাল নির্বাচন কমিশন। একই সঙ্গে এসআইআরের নতুন সূচিও প্রকাশ করেছে কমিশন। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই ঘোষণা করা হয়। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হয়। স্ক্রুটিনির জন্য সাত দিন সময় বাড়ানোর কথা ঘোষণা করে শীর্ষ আদালত। সেই সঙ্গে মাইক্রো অবজার্ভারদের ক্ষমতা ছাঁটাই করে কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইআরও-রাই নাম বাদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল সোমবারই। মঙ্গলবার সে সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হল। তবে আসন্ন নির্বাচনে এর।কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি কমিশন।

Be the first to comment