রোজদিন ডেস্ক, কলকাতা:- ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ তেলেঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১১ জন ৷ এই ১১ জন ছাড়াও অন্তত ২৩ জন আহত হয়েছেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩৩ জনের ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে৷
প্রশাসন থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নীচে এখনও কিছু মানুষ আটকা রয়েছেন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বেলা ৯টার খানিক পর ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরাম এস্টেটের ৪ একর জুড়ে ওষুধ তৈরির কারখানা ৷
সেইসময় ১৪৭ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকদের দেহ ছিটকে যায় ১০০ মিটার দূর পর্যন্ত ৷ আহতদের কোনওরকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে যান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷

Be the first to comment