দিল্লির বায়ুদূষণ, তির রাহুলের, পালটা তোপ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক :
দিল্লির ভয়ংকর বায়ূদূষণ নিয়ে রাজনৈতিক তরজায় উত্তপ্ত এখন রাজধানী। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই ভয়ংকর বায়ূদূষণ নিয়ে সংসদের অধিবেশনে আলোচনার দাবি করেন। উল্লেখ্য সোমবার পয়লা ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে।
দিল্লি-সহ দেশের উদবেগজনক বায়ূদূষণ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগেছেন
রাহুল গান্ধী। এই স্বাস্থ্য ক্ষেত্রে এই জরুরি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন!! যত মা-দের সঙ্গে তিনি কথা বলেছেন, সবাই বলেছেন, তাঁদের সন্তানরা বিষাক্ত বাতাসে শ্বাস নিয়ে বড় হচ্ছে। তাঁরা ক্ষুব্ধ, বিরক্ত, রুষ্ট জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন, দেশের শিশুরা তাঁদের চোখের সামনে শ্বাসকষ্ট পাচ্ছে। এরপরও কিভাবে প্রধানমন্ত্রী নীরব তিনি জানতে চান। তাঁর সরকারের কি এই জরুরি বিষয়ে কোন পরিকল্পনা, কোন দায়িত্ব নেই?
সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই সব প্রশ্ন তোলার পাশে রাহুল গান্ধী তাঁর সঙ্গে একাধিক মায়ের ভিডিও ও পোস্ট করেন৷ যেখানে বহু মহিলা ক্ষুব্ধভাবে সন্তানদের পরিস্কার বাতাসে শ্বাস নেওয়ার দাবি জানাচ্ছেন। প্রচার করছেন। তাঁদের অভিযোগ, সরকার বায়ুদূষণের এই চরম সমস্যা নিয়েও কোন ব্যবস্থা নিচ্ছে না।
রাহুল গান্ধীর আরও অভিযোগ, সরকার যাদের থেকে সুবিধা পায় বলেই এই বিষয়ে কোন ব্যবস্থা নেয় না। এই নিয়ে তিনি দূষণ সৃষ্টিকারী বিভিন্ন বাণিজ্যিক সংস্থার দিকে আঙুল তোলেন। দেশের শিশু দের পরিস্কার বাতাসে শ্বাস নেওয়ার অধিকার আছে জানিয়ে বলেন, এই ক্ষেত্রে কোন ওজর বাধাই চলে না।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও পৃথকভাবে বায়ু পরিশোধক যন্ত্রে জিএসটি না কমানোর জন্য দিল্লি সরকারের সমালোচনা করেন। বলেন, শুদ্ধ বাতাস ও পরিশুদ্ধ জল পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। দিল্লি সহ উত্তর ভারতের বাতাস ক্রমেই মারাত্মক হয়ে উঠেছে। আমজনতার থেকে সরকার কর আদায় করলেও এই সব নিয়ে কোন ব্যবস্থাই নিচ্ছে না। বায়ু ও জল পরিশোধক যন্ত্রের ওপর অবিলম্বে জিএসটি তুলে নিতে তিনি দাবি করেন।
পক্ষান্তরে বিজেপিও এই সব নিয়ে দিল্লির প্রাক্তন শাসক কংগ্রেসও আপ-কে আক্রমণ শানিয়েছে। দলের দিল্লি শাখার সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, গত ২৭ বছর ধরে এই দুই দলের সরকারের আমলে এই পরিস্থিতি হয়েছে। তারাই বায়ুদূষণ প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়নি। কেন দিল্লিতে এত দূষণ, তা নিয়ে কোন সমীক্ষাই করেনি। আপের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, ওঁর এই সব বক্তব্যে মানুষ স্তম্ভিত। কারণ ওঁর আমলের দশ বছরে এই সব
নিয়ে উনিও কোন পদক্ষেপ ই নেননি। বিজেপি সরকার দিল্লির বায়ুদূষণ বন্ধে নানা ব্যবস্থা নিচ্ছে। চলতি মাসে দূষণের মাত্রা অনেক কমেছে বলে বীরেন্দ্র সচদেব দাবি করেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*