সিরিয়ায় ইজরাইল-এর হামলায় নিহত ১৩

Spread the love

রোজদিন ডেস্ক : গাজায় একের পর এক বিধ্বংসী হামলার পর এবার আচমকা সিরিয়ায় হামলা চালালো ইজরাইল। এতে ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ সিরিয়া একে অপরাধমূলক হামলা বলে তোপ দেগেছে। পালটা ইজরায়েলের দাবি, সন্ত্রাসী ধরার এক অভিযানে তাদের সেনারাই আক্রান্ত হয়েছিলেন। এর ফলে ৬ জন সেনা আহত হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে ইজরায়েলের দাবি। সিরিয়ার ওপর এই হামলা নিয়ে মধ্য প্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ও উদবেগ দেখা দিয়েছে। সিরিয়ার দাবি, আজ কাকভোরে ইজরায়েলি বাহিনী বেইত জিনে গোলা ছোঁড়ে ও তারপর ওই গ্রামে প্রবেশ করে ব্যাপক হামলা চালায়। এতে ১৩ জন প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে ইজরাইল দাবি সশস্ত্র সন্ত্রাসীরা তাদের সেনাদের ওপর গুলিবর্ষণ করলে তারা পালটা প্রতিরোধ করেছে।
জামা-আ-ইসলামিয়ার সন্দেহভাজনদের ধরতেই তারা সিরিয়ায় অভিযানে গেছিল। লেবাননের এই সুন্নি গোষ্ঠী গাজা যুদ্ধ চলার সময় তাদের ওপর একাধিকবার রকেট হামলা চালিয়েছিল।
সিরিয়ায় এক বছর আগে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ায় ইজরায়ালি হামলা বাড়ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় উদবিগ্ন বিভিন্ন দেশও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*