রোজদিন ডেস্ক :
এবার রাজভবন হল লোক ভবন। আজ রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই নামকরণ করেন। এই সংক্রান্ত বোর্ডও এখানে দেওয়া হয়েছে।
রাজ্যপাল হিসাবে আসার পর থেকেই রাজভবন ও নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল। রাজভবনকে জন রাজভবন তকমাও দিয়েছেন। এবার সুরম্য এই ভবনকে লোকভবন তকমা দিয়ে আমজনতার মন জয়ে তিনি নয়া প্রয়াস নিলেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
সূত্রের খবর, রাজভবনকে আরও জনমুখি, আমজনতার কাছে আরও আপন, আস্থাভাজন করার উদ্দেশ্যেই তাঁর এই পদক্ষেপ।
এর আগেও একাধিকবার তিনি রাজভবনে জনতার প্রবেশ অবাধ করার প্রয়াস নিয়েছেন। সাধারণ মানুষ যাতে তাঁর কাছে সরাসরি দরবার করতে পারেন, সমস্যা জানাতে পারেন, তার ব্যবস্থা করেছেন।
রাজ্যের শাসক দল মনে করেন, এই সব কিছুই লোক দেখানো, আদতে উনি রাজ্যে বিজেপির পথ সুগম করার প্রয়াসই নিচ্ছেন। উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর মতান্তর হয়।
অতি সম্প্রতি শাসক দলের দাপুটে সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে তাঁর বিরোধ আদালতেও গড়িয়েছে। এই সব প্রেক্ষিতে রাজভবনের নাম লোক ভবন করা নিয়ে ও বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।
একটি বাংলা চ্যানেল সূত্রে প্রকাশ, রাজ্যপাল রাজ ভবনকে লোকভবন নামকরণ করেছেন। আজ থেকেই এই নামকরণ হল।

Be the first to comment