রোজদিন ডেস্ক : রাজধানী দিল্লির ভয়ংকর বায়ুদূষণ কমাতে এবার কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। আগামী ২৯ অক্টোবর সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে মেঘ সঞ্চারের মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর অভিনব সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সমাজ মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই কথা জানিয়ে বলেন, এই প্রথম এখানে কৃত্রিম ভাবে বৃষ্টি পাতের প্রকল্প নেওয়া হয়েছে। গতকালই বুরারি এলাকায় পরীক্ষা মুলক ভাবে এই বৃষ্টি নামানো হয়েছে। আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর মেঘলা আবহাওয়ার আশা করা হচ্ছে। যদি আবহাওয়া অনুকূল থাকে, তবে ২৯ অক্টোবর দিল্লি এই প্রথম কৃত্রিম বৃষ্টির সাক্ষী থাকবে। প্রসঙ্গত, দিল্লির বায়ুদূষণ দেশের সীমানা পেরিয়ে বিদেশেও নাম কিনেছে। সম্প্রতি দীপাবলি সহ উৎসবের মরসুমে তা রেকর্ড করেছে।
আইআইটি কানপুরের সহায়তায় রাজ্য সরকার এই কৃত্রিম ভাবে মেঘ সঞ্চার ও বৃষ্টি নামানোর প্রকল্প নিয়েছে বলে জানা যায়।

Be the first to comment